সোনার দাম আরও কমল

১৮ সেপ্টেম্বর ২০২২ (নিউজ ডেস্ক): ভরিতে আরও ৯৩৩ টাকা কমল সোনার দাম। এর ফলে ২২ ক্যারটের প্রতিভরি সোনার দাম দাঁড়ালো ৮২ হাজার ৩৪৮ টাকা। সোমবার থেকে নতুন দাম কার্যকর হবে। এ নিয়ে এক সপ্তাহের সোনার দাম কমলো ২ হাজার ২১৪ টাকা।

রোববার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এমএ হান্নান আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দাম কমে ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৮২ হাজার ৩৪৮ টাকা। ২১ ক্যারেট ৭৮ হাজার ৬১৫ টাকা, ১৮ ক্যারেট ৬৭ হাজার ৪১৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা প্রতিভরি ৫৫ হাজার ৮৭০ টাকায় বিক্রি হবে।

এর আগে, ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হচ্ছিল ৮৩ হাজার ২৮০ টাকায়। ২১ ক্যারেট বিক্রি হবে ৭৯ হাজার ৪৯০ টাকায়। আর ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ৬৮ হাজার ১১৭ টাকায়। সনাতন পদ্ধতির প্রতিভরি সোনা ৫৬ হাজার ৪৫৩ টাকায় বিক্রি হয়েছে।

স্বর্ণ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *