স্পিনার শুভ’র বাবার দাফন সম্পন্ন

২২ মে ২০২১ (স্পোর্টস ডেস্ক): জাতীয় দলের সাবেক স্পিনার সোহরাওয়ার্দী শুভর বাবা আব্দুর রশিদ বাবুর দাফন সম্পন্ন হয়েছে। তিনি রংপুর প্রেস ক্লাবের সভাপতি ছিলেন।

শনিবার ভোর ৫টা ১০ মিনিটে তিনি মারা যান। সোহরাওয়ার্দী শুভ নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে খবরটি নিশ্চিত করেছেন। শুভ জানান, তার বাবা রংপুর প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রশিদ বাবুকে স্থানীয় মুন্সিপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে।

সোহরাওয়ার্দী শুভ জাতীয় দলের হয়ে ১৭টি ওয়ান ডে ম্যাচ খেলেন। তার উইকেট সংখ্যা ১৪টি।

শোক সংবাদ/আরএম/কিউটি