নিউজ ডেস্ক: নোয়াখালীর হাতিয়া উপজেলায় স্কুল খোলার প্রথম দিনে তীব্র গরমে শিক্ষকসহ ১০ ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়েছেন।
রোববার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত হরণী ইউনিয়নের হাতিয়া জনকল্যাণ শিক্ষা ট্রাস্ট হাই স্কুলে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মিন্টু ভূঁইয়া বলেন, তীব্র গরমে ও ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সকাল ১০টা থেকেই হাতিয়া জনকল্যাণ শিক্ষা ট্রাস্ট হাই স্কুলের অনেক শিক্ষার্থী অসুস্থ বোধ করছিল। দুপুর ১২টা পর্যন্ত শিক্ষকসহ মোট ১০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে বিদ্যালয়ে চিকিৎসক এনে চিকিৎসা দেয়া হয়। ছাত্রছাত্রীরা গরমের কারণে লেখাপড়া করতে পারছে না।
প্রধান শিক্ষক আলী মানসুর বলেন, তীব্র গরমে আসলে ক্লাস করানো কঠিন। সবারই হাঁসফাঁস অবস্থা। শিক্ষক-শিক্ষার্থী মিলে মোট ১০ জন অসুস্থ হয়েছে। বিদ্যুৎ চলে যাওয়ায় ক্লাস করানো আরও কঠিন হয়ে পড়েছে।
হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশীষ চাকমা বলেন, আমি বিষয়টি জেনেছি। জেলা শিক্ষা অফিসারের সাথে কথাও বলেছি। বিদ্যালয়টি সম্ভবত টিনশেড তাই এমন অবস্থা হয়েছে।
আবহাওয়া/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply