স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের কাছে ৪৪ রানে হেরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করল বাংলাদেশ। এর আগে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ল্যাথাম-ইয়ং ঝড়ে নিউজিল্যান্ড ২৩৯ রান সংগ্রহ করে। তবে বাংলাদেশের জেতার জন্য ২৪৫ রানের লক্ষ্য নির্ধারিত হয়। বৃষ্টি আইনে জয়ের জন্য বাংলাদেশের এই লক্ষ্য নির্ধারণ করা হয়।
ডিএলএস পদ্ধতিতে ৩০ ওভারে বাংলাদেশের লক্ষ্য ছিল ২৪৫ রান। ৯ উইকেটে বাংলাদেশ তুলতে পেরেছে ২০০ রান। ইনিংসের শেষ বলে বোল্ড হয়েছেন হাসান মাহমুদ। ফলে অভিষেকে উইকেটের দেখা পেয়েছেন উইলিয়াম ও’রর্ক।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ রোববার মুখোমুখি হয় বাংলাদেশ। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় টাইগার শিবির।
নিউজিল্যান্ডের মাটিতে সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের রেকর্ড মোটেও ভালো নয়। আজকের আগ পর্যন্ত ১৬ ওয়ানডে ও ৯ টি-টোয়েন্টি খেলে সবকটিতেই হেরেছে টাইগাররা।
এদিকে বাংলাদেশ দলে ফিরেছেন সৌম্য সরকার। ছুটি কাটিয়ে ফিরেছেন লিটন দাসও। নিউজিল্যান্ড দলে অভিষেক হয়েছে অলরাউন্ডার জশ ক্লার্কসন ও উইলিয়াম ও’রুর্কের।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, হেনরি নিকোলস, টম ল্যাথাম, টম ব্লান্ডেল, মার্ক চাপম্যান, জশ ক্লার্কসন, অ্যাডাম মিলনে, ইশ সোধি, জ্যাকব ডাফি, উইলিয়াম ও’রুর্ক।
ক্রিকেট/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply