হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

নিউজ ডেস্ক: ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রফতানিসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন দিয়ে ভারত-বাংলাদেশের পাসপোর্ট যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

রোববার (২৬ মার্চ) সকালে বিষয়টি জানিয়েছেন হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ।

তিনি বলেন, সোমবার সকাল থেকে যথারীতি এ বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক হবে।

এদিকে হিলি ইমিগ্রেশন ওসি আশরাফুল ইসলাম বলেন, ২৬ মার্চ উপলক্ষ্যে হিলি বন্দরে আমদানি-রফতানিসহ সব কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

হিলি স্থলবন্দর/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *