হেরেও চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন জিইয়ে রাখলো টিম বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: নিজেদের ফিরে পাওয়া অস্ট্রেলিয়াকে হারাতে পারলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত হয়ে যেত। কিন্তু ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে যাওয়ায় হিসেবটা মেলাতে আরও একদিন অপেক্ষা করতে হচ্ছে টাইগারদের।

সেরা আটের সমীকরণ মেলাতে শ্রীলংকাকে হারিয়ে আগেই নিজেদের কাজ কিছুটা সহজ করে রেখেছিল বাংলাদেশ। আগামীকাল গ্রুপ পর্বে ভারত তাদের শেষ ম্যাচ জিতলেই বাংলাদেশের জন্য উন্মুক্ত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির দরজা। সেক্ষেত্রে শ্রীলংকার মত নেদারল্যান্ডসও পুড়বে আক্ষেপের আগুনে।

শনিবার পুনেতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৬ রান তুলেছে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ৪৪ ওভার ৩ বলে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

গ্রুপ পর্বের ৯ ম্যাচ শেষে ইংল্যান্ড, বাংলাদেশ, শ্রীলংকা ও নেদারল্যান্ডসের সংগ্রহ সমান ৪ পয়েন্ট করে। শ্রেয়তর রানরেটে বর্তমান চ্যাম্পিয়ন ৭ নম্বরে থেকে নিশ্চিত করেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা। রানরেটের হিসেবে ৯ নম্বর পজিশনে থাকা শ্রীলংকা ইতোমধ্যেই ছিটকে গেছে। সম্ভাবনা জেগে রয়েছে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের।

টাইগাররা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবে কিনা সে হিসেবটা আর নিজেদের হাতে নেই। তবে ডাচদের ভাগ্য নির্ভর করছে নিজেদের ওপরই। আগামীকাল ডাচরা জিতে গেলে তারাই খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। অন্যদিকে, ভারত জিতলে শিকে ছিড়বে বাংলাদেশের ভাগ্যে।

ক্রিকেট/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *