১৫৬ রানে অলআউট আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের তৃতীয় ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান। দুই দলের প্রথম ম্যাচ এটি। ভারতের টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে আফগানিস্তান। ১৫৭ রানের টার্গেট দিয়ে অলআউট হয় হাশমতউল্লাহ টিম।

শনিবার ভারতের ধর্মশালায় টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান টাইগার কাপ্তান সাকিব। দলীয় অধিনায়কের ঘুর্ণিতে শুরুতেই চাপে ফেলে আফগানিস্তানকে। সাকিবকে সামাল দিতে না পেরে ৮৩ রানে ২ উইকেট হারায় আফগান শিবির।

২৪ দশমিক ৩ ওভারে আফগানদের সংগ্রহ ছিল ২ উইকেটে ১১২ রান। দলটি বড় স্কোর গড়ার পথেই এগুচ্ছিল। কিন্তু মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদদের আক্রমণে দিশেহারা হয় আফগানিস্তান। তাদের তোপে ৩৭ দশমিক ২ ওভারে ১৫৬ রানেই আলআউট হয় তারা।

প্রথমে ব্যটিংয়ে নেমে দলীয় ৪৭ রানে আফগানদের ওপেনিং জুটি ভাঙেন সাকিব। তার শিকার হয়ে সাজঘরে ফেরার আগে ২২ রান করেন ইব্রাহিম জাদরান।

এরপর আফগানদের শিবিরে আবারও আঘাত হানেন সাকিব। এরপর রহমত শাহ ১৮ রানে সাকিবের দ্বিতীয় শিকারে পরিণত হন। সাকিবের জোড়া আঘাতের পর আফগান শিবিরকে ছত্রভঙ্গ করেন মেহিদ মিরাজ, মুস্তাফিজ, সাকিব ও তাসকিন। অফ স্পিনার মিরাজের বলে হৃদয়ের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ। তিনি ৩৮ বলে ১৮ রান করে আউট হন। পরের ওভারে বোলিংয়ে এসে আরেক আফগান ওপেনার গুরবাজকে ফেরান মুস্তাফিজ। সাজঘরে ফেরার আগে ৬২ বলে চারটি চার আর দুই ছক্কায় ৪৭ রানে করেন গুরবাজ।

সাকিবের তৃতীয় শিকারে পরিণত হন নজিবুল্লাহ। তিনি বোল্ড হয়ে ফেরেন।

এরপর নতুন ব্যাটসম্যান মোহাম্মদ নবিকে বোল্ড করেন তাসকিন আহমেদ। তার বিদায়ে ২৯ দশমিক ৬ ওভারে ১২৬ রানে ষষ্ঠ উইকেট হারায় আফগানিস্তান। আফগানরা শেষ চার উইকেট হারায় ২০ রানে।

ক্রিকেট/এমএএম/কিউটি

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *