১১ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই প্রতিপাধ্যে আগামী ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দেশব্যাপী শুরু হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১। এমনটাই জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
বুধবার রাজধানীর সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় মন্ত্রী একথা জানান।

তিনি বলেন, আগামী ২৮ অগাস্ট থেকে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ শুরু হচ্ছে। ০৩ সেপ্টেম্বর পর্যন্দ যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক এটি পালন করা হবে। জাতীয় মৎস্য সপ্তাহের এবারের প্রতিপাধ্য নির্ধারণ করা হয়েছে ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসেন জানান, ১ম দিন ২৮ আগস্ট মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন করা হবে। ২য় দিন ২৯ আগস্ট রাজধানীর ওসমানী ম্মৃতি মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি জাতীয় সংসদের লেকে মাছের পোনা অবমুক্ত করবেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালযের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার, সুবোল বোস মনি ও মোহাম্মদ তৌফিকুল আরিফ, যুগ্ম সচিব এস এম ফেরদৌস আলম ও ডক্টর মোহাম্মদ মশিউর রহমান, মৎস্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপিরচালক মাহবুবুল হকসহ মন্ত্রণালয় ও মৎস্য অধিদপ্তরের ঊধ্বর্তন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
শ ম রেজাউল করিম/এসকেএম















