৯ মার্চ ২০২২ (স্পোর্টস ডেস্ক): শারীরিক ও মানসিক অবসাদের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিশ্রাম চেয়েছিলেন বাঁ-হাতি অলরাউন্ডার সাকিব আল হাসান। তার ওই দাবি মেনে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সব ধরনের ক্রিকেট থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত দেশ সেরা ক্রিকেটার সাকিবকে বিশ্রাম দিয়েছে বিসিবি। বোর্ডের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিসিবি’র ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনূস তার ছুটির বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সাকিবের ছুটি চাওয়ার বিষয়টি বিবেচনা করে বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। দক্ষিণ আফ্রিকা সফরে দলের সাখে যাবেন না তিনি।
বাংলাদেশ দলের ক্রিকেটাররা আগামী ১১ মার্চ দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়বেন। ১৮ মার্চ থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। বিসিবি’র পরিচালক ও কর্মকর্তা জালাল ইউনূস জানান, বৃহস্পতিবার দুবাই থেকে দেশে ফিরবেন সাকিব। তার সাথে বসে তার পরবর্তী পরিকল্পনা শুনবে বোর্ড।
এর আগে গত রোববার বিজ্ঞাপন চিত্রের কাজে দুবাই যাওয়ার আগে বিমানবন্দরে সংবাদ মাধ্যমকে সাকিব জানান, এই মুহূর্তে কোন ধরনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো শারীরিক ও মানসিক অবস্থায় নেই তিনি। নিজেকে দলের একজন প্যাসেঞ্জার মনে হচ্ছে জানিয়ে বলেন, দক্ষিণ আফ্রিকায় দলের বোঝা হতে চান না। ওই সফর থেকে ছুটি চান তিনি।
দক্ষিণ আফ্রিকা জন্য দল ঘোষণার পর ও খেলতে সম্মত হওয়ার পরে সাকিব হুট করে ক্রিকেট উপভোগ করছে না। ছুটি চাচ্ছেন এমন মন্তব্য করায় ক্ষোভ প্রকাশ করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
তিনি জানান যে, কাউকে জোর করে খেলানো হবে না। কেউ খেলার আগ্রহ না পেলে বোর্ডকে আগে থেকেই জানানোর আহ্বান করেন তিনি।
সাকিব আল হাসান/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply