অলআউট বাংলাদেশ

১৩ ফেব্রুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): লিটন ও মিরাজের জুটিতে বড় সংগ্রহের পথে ছিল বাংলাদেশের প্রথম ইনিংস। লিটন ফিরতেই ছন্দপতন। ১৫ রান তুলতেই শেষ ৪ উইকেট হারিয়ে ২৯৬ রানে অলআউট হয় বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪০৯ রান করা ওয়েস্ট ইন্ডিজ পায় ১১৩ রানের লিড।

রাহকিম কর্নওয়ালের আঘত এলোমেলো হলো স্বাগতিকরা। একই ওভারে টপাটপ তুলে নিলেন দুই উইকেট। সেট ব্যাটসম্যান লিটনকে ফেরানোর পর একই ওভারে নেন নাঈম হাসানের উইকেট। এরপর কর্নওয়ালের সাথে যোগ দেন দুই পেসার গ্যাব্রিয়েল ও জোসেফ।

সে তুলে নেন যথাক্রমে মিরাজ ও রাহিকে। অর্থাৎ ৩৩ বল আর ১৫ রানের মধ্যে শেষ ৪ উইকেট হারিয়ে শেষ হয়ে গেল বাংলাদেশের প্রথম ইনিংস। ২৯৬ রানে থামল স্বাগতিকরা। সে হিসাবে প্রথম ইনিংসে ১১৩ রানে পিছিয়ে বাংলাদেশ।

আজ তৃতীয় সেশনে লিটন-নাঈমকে ফিরিয়ে দিয়ে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করলেন কর্নওয়াল। গ্যাব্রিয়েল পেয়েছেন ৩টি। দুটি পেয়েছেন আলজারি জোসেফ।

৭১ রানে লিটনকে ফেরালেন কর্নওয়াল। তখন বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২৮০ রান।তার আউটের পর রানের খাতা খোলার আগেই নাঈম হাসানকে ফেরালেন কর্নওয়াল।  

লিটন মিরাজের ১২৩ রানের জুটি ভাঙেন কর্নওয়াল। এর পরের ওভারেই ২৮৩ রানের মাথায় গ্যাব্রিয়েলের পেসে সাজঘরে ফেরেন মিরাজ। ১৪০ বলে ৫৭ রান করেছেন মিরাজ।

এরপর মাঠে নামলেন তাইজুল ও আবু জায়েদ রাহি বেশি দূর নিয়ে যেতে পারেননি ইনিংসকে। তাইজুল চমৎকার ব্যাট করে যাচ্ছিলেন। ১৭ বলে ১৩ রানে অপরাজিত ছিলেন। কিন্তু অপরপ্রান্তে রাহি ১ রান করে জোসেফের বলে আউট হয়ে যান।

বাংলাদেশকে অলআউট করে নিজেদের দ্বিতীয় ইনিংসে নেমে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ।

ক্রিকেট/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *