আক্রান্ত সাড়ে ৭৮ হাজার

গত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৭ জন মৃত্যুবরণ করেছেন। এই পর্যন্ত এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৪৯ জন।

এই সময়ে দেশে ৩ হাজার ১৮৭ জন শনাক্ত হয়েছেন করোনা আক্রান্ত রোগী হিসেবে। বর্তমানে দেশে এ ভাইরাসে আক্রান্ত ৭৮ হাজার ৫২ জন রোগী রয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন লাইভ ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ হাজার ৭৪৭ জন। গত ২৪ ঘন্টায় নতুন সুস্থ হয়েছেন ৮৪৮ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *