৪ ফেব্রুয়ারি ২০২২ (স্পোর্টস ডেস্ক): অবৈধ বোলিং অ্যাকশনের কারণে আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবেন না পাকিস্তানের পেসার মোহাম্মদ হাসনাইন।
বিগ ব্যাশে প্রশ্নবিদ্ধ হওয়া হাসনাইনের বোলিং অ্যাকশন পরীক্ষার পর অবৈধ ঘোষণা করা হয়েছে। ফলে চলমান পিএসএলেও আর খেলা হচ্ছে না এ বোলারের। খবর: ইএসপিএন।
ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়, গত ২ জানুয়ারি বিগ ব্যাশে সিডনি থান্ডারের পক্ষে হাসনাইনের অভিষেক হয়। অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচে বিগ ব্যাশে নিজের প্রথম ওভারেই ৩ উইকেট শিকার করেন হাসনাইন। সেই ওভারটিও ছিল মেডেন। সেই ম্যাচে ২০ রানে ৩ উইকেট পান হাসনাইন। অভিষেক ম্যাচেই ভালো বল করেন তিনি।
প্রতিবেদনে আরও বলা হয়, হাসনাইন বিগ ব্যাশে মাত্র পাঁচ ম্যাচ খেলেছেন। শিকার করেছেন ৭ উইকেট। এর পরই তার বোলিং অ্যাকশনকে প্রশ্নবিদ্ধ করেন ম্যাচের দায়িত্বরত আম্পায়াররা। ফলে পাকিস্তানে ফিরে যান তিনি।
লাহোর বিশ্ববিদ্যালয়ের অধীন ল্যাবরেটরিতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন হাসনাইন। সেই পরীক্ষায় দেখা গেছে, তার বোলিং অ্যাকশন অবৈধ।
বর্তমানে হাসনাইন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলছেন। ৮ দশমিক ৪৪ ইকোনমিক রেটে পেয়েছেন ৩ উইকেট।
আইসিসির নিয়মানুযায়ী, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চাইলে হাসনাইনকে ঘরোয়া ক্রিকেটে বোলিং করার অনুমতি দিতে পারত। কিন্তু আগেও এমন ঘটনায় পিসিবি ঘরোয়া ক্রিকেটেও বোলিং করার অনুমতি দেয়নি এবং হাসনাইনের ক্ষেত্রেও তাই সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।
ফলে চলমান পিএসএলে আর খেলা হচ্ছে না তার। হাসনাইন এখন একজন স্থানীয় কোচের অধীনে তার বোলিং অ্যাকশন শুধরানোর জন্য কাজ করবেন।
ক্রিকেট/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply