আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন শহরে গত রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৭ জন।
ইউক্রেনের কর্মকর্তারা জানান, দেশটির মধ্যাঞ্চলের উমান শহরের একাধিক আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে ছয়জন নিহত হয়েছেন। আহত নয়জনকে হাসপাতালে নেয়া হয়েছে।
স্থানীয় মেয়রের তথ্যমতে, ইউক্রেনের ডিনিপ্রো শহরে ক্ষেপণাস্ত্র হামলায় এক নারী ও তার তিন বছর বয়সী মেয়ে নিহত হয়েছে।
রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, ইউক্রেনের ক্রেমেনচুক ও পোলতাভা শহরেও বিস্ফোরণ হয়েছে।
কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান বলেছেন, ৫১ দিনের মধ্যে এই প্রথম ইউক্রেনের রাজধানীতে রুশ ক্ষেপণাস্ত্র হামলা হলো।
কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় বেসামরিক মানুষের হতাহত হওয়ার কোনও তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ইউক্রেনের কর্মকর্তারা এক টেলিগ্রাম পোস্টে বলেছেন, ২৩টির মধ্যে ২১টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। এ ছাড়া দুটি ড্রোনও ভূপাতিত করতে সক্ষম হয়েছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।
যুদ্ধ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply