আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে যুক্তরাজ্যের নতুন বাণিজ্য দূত হিসেবে নিয়োগ পেয়েছেন রোজি উইন্টারটন। তিনি যুক্তরাজ্য-বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
বুধবার ঢাকায় যুক্তরাজ্য হাইকমিশনের এক বার্তায় জানানো হয়, ব্যারোনেস রোজি উইন্টারটনকে বাংলাদেশে যুক্তরাজ্যের নতুন বাণিজ্য দূত হিসেবে নিযুক্ত করা হয়েছে। তিনি যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
বাংলাদেশে যুক্তরাজ্য সরকারের বাণিজ্য দূত হিসেবে নিয়োগ পেয়ে আনন্দিত বলে জানিয়েছেন রোজি উইন্টারটন। তিনি বলেন, আমি জানি বাংলাদেশ ব্যবসা, চাকরি এবং দুই দেশের বাজারে ভোক্তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, যেখানে মোট বাণিজ্যের পরিমাণ তিন বিলিয়ন পাউন্ডের বেশি এবং প্রবৃদ্ধির সুযোগ রয়েছে। এ গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদারত্বকে আরও উন্নত করার জন্য আমি অন্তর্বর্তী সরকার, ব্যবসা-বাণিজ্য বিভাগ এবং বাংলাদেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি।
যুক্তরাজ্য/এএমএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply