ইউক্রেন ছেড়েছে শস্যবোঝাই আরও ১৩ জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের বন্দরগুলো থেকে শস্যবোঝাই করে কৃষ্ণসাগর হয়ে ইস্তানবুল চ্যানেল দিয়ে তুরস্ক যাচ্ছে আরও ১৩ জাহাজ।

বৃহস্পতিবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর: আনাদোলু।

তবে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জাহাজগুলো কোন কোন দেশে শস্য নিয়ে যাচ্ছে তা উল্লেখ করেনি।

চুক্তি অনুসারে এসব শস্যবোঝাই জাহাজ প্রথমে তুরস্কে যাবে, সেখানে জাতিসংঘের তত্বাবধানে যৌথ কমিটির পরীক্ষা-নিরীক্ষার পর এগুলো রপ্তানিকারক দেশগুলোতে পাঠানো হবে।

গত ২২ জুলাই জাতিসংঘের উদ্যোগে এবং তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির চুক্তি হয়।

এ চুক্তির আওতায় এ পর্যন্ত ২৬০ জাহাজ ইউক্রেন থেকে ৬০ লাখ টনেরও বেশি খাদ্যশস্য রপ্তানি করেছে।

ইউক্রেন/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *