৯ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): কুমিল্লার মুরাদনগর উপজেলায় ইটবোঝাই ট্রাক্টর খালে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার ভোরে উপজেলার ১০ নং যাত্রাপুর ইউনিয়নের মোচাগাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামের বাবুল মিয়ার ছেল ২২ বছর বয়সী টুটুল মিয়া, বল্লভবাড়িয়া এলাকার শাহ আলমের ছেলে ট্রাক্টরচালক ২২ বছর বয়সী বাবলু মিয়া ও শহিদুল ইসলামের ছেলে ২৩ বছর বয়সী মোহাম্মদ হাসান।
পুলিশ জানায়, আজ ভোরে ট্রাক্টরচালক বাবলু মিয়া তার দুই সহকারীকে নিয়ে বাখরনগর আশা ব্রিকফিল্ডের দিকে ইট আনতে যাচ্ছিলেন। ট্রাক্টরটি মোচাগড়া দরিপাড়া সড়ক দিয়ে যাওয়ার সময় মোচাগড়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাক্টরটি সড়কের পাশের কচুরিপানাযুক্ত খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে আশপাশের লোকজন তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, ইট আনতে যাওয়া ট্রাক্টরটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়লে এ দুর্ঘটনা ঘটে। লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সড়ক দুর্ঘটনা/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD














Leave a Reply