ইতালিতে বাংলাদেশির মৃত্যু

২৩ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): ইতালির রোমের ফ্লামিনিউ এলাকায় কর্মস্থলে সিদ্দিকুর রহমান নামে এক বাংলাদেশি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

রোববার স্থানীয় সময় বেলা ১১টায় হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন তিনি। হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা যান।

নিহত সিদ্দিকুর রহমানের দেশের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পাগলা থানার ছোট বড়াই গ্রামে।

সিদ্দিকুরের সহকর্মী মানিক মোহাম্মদ জানান, কর্মস্থলে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন তিনি। হাসপাতালে নেওয়ার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

তিনি দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় ধরে ইতালিতে বসবাস করছেন। একই প্রতিষ্ঠানে নিয়মিত কাজ করতেন। সেখানে স্ত্রী এবং তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

ইতালি/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *