বিনোদন ডেস্ক: প্রতি বছরের মতো এবার ঈদেও একক সঙ্গীতানুষ্ঠান নিয়ে দর্শকদের মাঝে হাজির হচ্ছেন বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। ১১টি গান নিয়ে সাজানো হয়েছে ‘তুমি আমার অন্তরে’ অনুষ্ঠানটি।
সংগীতানুষ্ঠানটি ঈদের দিন (২৯ জুন) রাত সাড়ে ১০টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় প্রচার হবে বলে জানিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ।
অ্যালবামের গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং ডক্টর মাহফুজুর রহমান।
গানগুলোর শিরোনাম – ভেঙে চুরে ছারখার, তোমার হাঁসি ভালোবাসি, মনটা শুধু তোমার, চুপি চুপি কাছে এসে, তোমায় খুঁজে বেড়ায়, ওই আকাশ নীলে দুজন এবং রিমিক্স দাইমা-৩। এ ছাড়াও অনুষ্ঠানটিতে থাকছে জনপ্রিয় চারটি গজল। এগুলো হলো- আকেলা না জানা, কাভিতো তুমকো, মুঝে তুম নাজারসে ও চুপকে চুপকে।
অন্যদিকে এটিএন নিউজে প্রচার হবে ডক্টর মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান ‘তোমার মাঝে বাঁচি’। ১০টি গান দিয়ে সাজানো হয়েছে এ অনুষ্ঠানটি।
এ অনুষ্ঠানেও থাকছে জনপ্রিয় চারটি গজল। এগুলো হলো- ফাসানা এ দিল, দুনিয়া কিসি কে পেয়ার, হামছে বাদাল গ্যায়া ও ঝুমে এ দিল। এ ছাড়া থাকছে- আজ থেকে সবাইকে, তুমি তো জানো না, একটুখানি হাসো না, ও রমনী, তোমাকে ভালোবাসি খুব এবং মনের স্বীকৃতি শিরোনামের গান।
মাহফুজুর রহমান/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















