নিউজ ডেস্ক: এদেশে ১৫ ফেব্রুয়ারির মতো নির্বাচন আর হতে দেয়া হবে না। সুষ্ঠু ভোট হবে। পৃথিবীর অন্যান্য দেশের মতোই এদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। এমনটাই বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে দিনাজপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তৃতায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনা নির্বাচনের সময় রুটিন দায়িত্ব পালন করবেন। সে সময় একটা নিরপেক্ষ ভোট হবে। নির্বাচনে সব দায়িত্ব থাকবে নির্বাচন কমিশনের ওপর। তারা স্বচ্ছভাবে নির্বাচন করবেন।
পরিবহন শ্রমিকদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ডিসেম্বরে ঢাকায় বিএনপির সমাবেশের আগে ও পরে আপনারা পরিবহন ধর্মঘট দেবেন না। কিন্তু তারপরও তারা (বিএনপি) তিন দিন আগে থেকেই হাড়ি-পাতিল ও মশার কয়েল নিয়ে আগে থেকেই অবস্থান নেবে।
বিএনপির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কোনও উস্কানি দেবেন না। বিশৃঙ্খলা করলে খবর আছে, এদেশের মানুষকে সাথে নিয়েই আওয়ামী লীগ নেতা-কর্মীরা আপনাদের প্রতিহত করবে। আওয়ামী লীগ নেতা কর্মীরা মাঠ ছেড়ে দেয়নি।
তিনি বলেন, আগামী ডিসেম্বরে খেলা হবে। এবার খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে। ভোট চুরির বিরুদ্ধে। হাজার হাজার কোটি টাকা যারা বিদেশে পাচার করেছে তাদের বিরুদ্ধে।
দিনাজপুর জেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
ওবায়দুল কাদের/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply