এ বছরই বাংলাদেশে সফরে আসছে অস্ট্রেলিয়া

১০ ফেব্রুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): বাংলাদেশে সফরে আসছে অস্ট্রেলিয়া। চলতি বছরের শেষ দিকে হবে কাঙ্ক্ষিত এ সফর। টাইগারদের সাথে টি-টোয়েন্টি খেলতে ঢাকা সফরে আসছেন অজিরা।

বুধবার ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো এ তথ্য জানিয়েছে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে বাংলাদেশের সাথে টেস্ট খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। সেটি আর হচ্ছে না। মূলত ভারতে এই বছর অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই সিরিজটি খেলতে আসছেন অজিরা।

অস্ট্রেলিয়া ২০১৭ সালের সবশেষ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ এ ড্র হয়েছিল। প্রথম ম্যাচটি বাংলাদেশ জিতলেও দ্বিতীয় ম্যাচটি অস্ট্রেলিয়া জিতেছিল। এখন পর্যন্ত বাংলাদেশের ওই একটি জয়ই আছে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে।

২০২০ সালে অস্ট্রেলিয়ার আবারও বাংলাদেশ সফরে আসার কথা ছিল। গত বছরের জুন মাসের ওই সফরেও খেলার কথা ছিল দুটি টেস্ট ম্যাচ। টেস্ট ম্যাচ দুটি ছিল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। তবে করোনা ভাইরাস সব ওলটপালট করে দেয়। গত বছর আর বাংলাদেশ সফরে আসেনি অস্ট্রেলিয়া।

ক্রিকেট/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *