৩০ নভেম্বর ২০২০ (স্পোর্টস ডেস্ক): জয়ের মুখ দেখলো বার্সেলোনা। ঘরের মাঠে জয় পেয়েছে ওসাসুনার বিপক্ষে।
রোববার রাতে ঘরের মাঠে কাতালানরা ৪-০ গোলে হারিয়েছে ওসাসুনাকে। আগের ম্যাচেই অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে হেরেছিল ন্যূনতম ব্যবধানে।
মার্টিন ব্র্যাথওয়েট, আতোয়ান গ্রিজম্যান ও ফিলিপ কৌতিনহোর পর লিওনেল মেসি দলের পক্ষে চতুর্থ গোল করেন।
৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে কাতালানরা এখন নবম স্থানে। ১০ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। টেবিলের শীর্ষে আছে রিয়াল সোসিয়েদাদ। ১০ ম্যাচে তাদের সংগ্রহ ২৩ পয়েন্ট।
লা লিগা/এসকেএম/কিউটি
















Leave a Reply