১৮ জুলাই ২০২২ (স্পোর্টস ডেস্ক): ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস।
মঙ্গলবার ডারহামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ ওয়ানডে খেলবেন বেন স্টোকস। সোমবার এমন ঘোষণা দেন বেন স্টোকস।
অবসরের ঘোষণা দিয়ে টুইটারে বেন স্টোকস বলেছেন, আমি মঙ্গলবার ডারহামে ইংল্যান্ডের হয়ে শেষ ওয়ানডে ম্যাচ খেলতে নামব। আমি এই ফরম্যাট থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটি আমার জন্য একটি অবিশ্বাস্যভাবে কঠিন সিদ্ধান্ত ছিল। আমি ইংল্যান্ডের হয়ে আমার সঙ্গীদের সাথে খেলার প্রতিটি মিনিট ইনজয় করেছি।
বেন স্টোকস ইংল্যান্ডের হয়ে ১০৪টি ওয়ানডে ম্যাচে অংশ নেন। ২০১৯ সালে ইংল্যান্ডের প্রথম বিশ্বকাপ জয়ে ফাইনালে দুর্দান্ত ইনিংস খেলে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন বেন স্টোকস।
বেন স্টোকস/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply