১৩ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে মেয়র তাপসের করোনা পরীক্ষায় পজিটিভ এসেছে। ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবু নাছের বিষয়টি নিশ্চত করেছেন।
আবু নাছের বলেন, গত রোববার থেকে মেয়রের স্ত্রী আফরিন তাপসও করোনায় আক্রান্ত। এ ছাড়া মেয়রের দেহরক্ষী শেখ আশিকুজ্জামানও করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে মেয়রের দুই ছেলের করোনা শনাক্ত হয়েছিল। তবে তাদের এখন করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে।
আবু নাছের বলেন, আগামীকাল শুক্রবার সন্তানদের নিয়ে মেয়রের লন্ডনে যাওয়ার কথা ছিল। এ জন্য করোনা পরীক্ষা করান তিনি। সকালে তিনি বগর ভবনে এসেছিলেন। এখন বাসায় অবস্থান করছেন।
মেয়র তাপস/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















Leave a Reply