১৯ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): প্রথম ডোজের পর জার্মানিতে করোনার টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়েছে। সর্বোচ্চ মৃত্যু ও সংক্রমণের মধ্যেই তিন সপ্তাহ আগে শুরু হওয়া অগ্রাধিকার ভিত্তিতে প্রথমবারের মতো করোনার টিকা নেয়াদের দ্বিতীয় ডোজ দিতে শুরু করেছে দেশটির স্বাস্থ্যবিভাগ।
সোমবার প্রথম ধাপে ৬ হাজার ৬০০ জনকে দ্বিতীয় ডোজ দেয়া হয়। ৮০ বছরের ঊর্ধ্বে মৃত্যু ঝুঁকিতে থাকা প্রবীণ, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের এদিন দ্বিতীয় ডোজ দেয়া হয়।
এ বিষয়ে স্থানীয়দের একজন বলেন, ভাগ্য ভালো যে আমি অফিসের কাজ ঘরে বসে করতে পারছি। কিন্তু যাদের বাইরে কাজ করতে হয় তাদের অবস্থা খুবই খারাপ। তবে করোনার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হওয়াটা শুভ লক্ষণ।
এদিকে করোনার ভয়াবহতা রুখতে ফ্রেব্রুয়ারির ১৪ তারিখ পর্যন্ত বাড়ানো লকডাউনে একমত দেশটির ক্ষমতাসীন সরকারসহ রাজলনৈতিক দলগুলো। সেই সাথে বরাবরের মতোই বন্ধ থাকছে শিক্ষ প্রতিষ্ঠানগুলও।
এদিকে যুক্তরাজ্যের নতুন ধরনের করোনা ভাইরাস প্রতিবেশী দেশ ডেনমার্কের পর আরেক প্রতিবেশী দেশ চেক রিপাবলিকে ছড়িয়ে যাওয়ায় জার্মানির ৯টি দেশের সীমান্তে যাতায়াতকারীদের জন্য এফএফপি মাস্ক পরাসহ করোনার নেগেটিভ টেস্ট বাধ্যতামূলক করার পরিকল্পনা করছে এঙ্গেলা মার্কেল প্রশাসন।
জার্মানি/এসকেএম
















Leave a Reply