কাতার যাচ্ছেন ফুটবলাররা

০৯ নভেম্বর ২০২০ (স্পোর্টস ডেস্ক): করোনা ভাইরাসের কারণে স্থগিত হয়ে যায় বিশ্ব ক্রীড়াঙ্গন। সেই সাথে স্থগিত হয়ে যায় ফুটবল বিশ্বকাপের বাছাই পর্বের সব ম্যাচ। তবে সম্প্রতি খুলতে শুরু করেছে সেই জট। 

সূত্রে জানা গেছে, প্রথম ধাপে কাতার আর বাংলাদেশ মৌখিকভাবে রাজি হয়েছে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম পর্বের ফিরতি লিগের ম্যাচটি খেলার ব্যাপারে। সব কিছু ঠিক থাকলে চলতি বছরের ৪ ডিসেম্বর দোহায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও কাতারের মধ্যকার ম্যাচটি।

করোনা পরিস্থিতিতে বিশ্বকাপ বাছাইসহ সব ধরনের আন্তর্জাতিক ম্যাচ স্থগিত করে দিয়েছিল ফুটবলের আন্তর্জাতিক সংস্থা ফিফা।

তবে গত মার্চ থেকেই খেলায় ফিরেছে ইউরোপ। অনুষ্ঠিত হয়ে গেছে লা লিগা, বুন্দেসলিগা, সিরিএ, চ্যাম্পিয়নস লিগ।

এমন পরিস্থিতিতে ফিফা ও এএফসি জানিয়েছে, প্রতিদ্বন্দ্বী দেশগুলো চাইলে পারস্পরিক সম্মতির ভিত্তিতে খেলতে পারবে। তবে এ জন্য করোনার সব নিয়ম মেনে দর্শকহীন স্টেডিয়ামে ও বায়ো-বাবল বলয়ের মধ্যে থেকে আয়োজন করতে হবে খেলাগুলো।

আর সেই কথার ওপরই ভিত্তি করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং কাতার ফুটবল অ্যাসোসিয়েশন মৌখিকভাবে সম্মতিতে পৌঁছায়।   বাংলাদেশ-কাতার দ্বৈরথের সম্ভাব্য তারিখ ৪ ডিসেম্বর ধরা হয়েছে।

এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, আশা করি এক সপ্তাহের মধ্যে সব ঠিক হবে।

খেলা/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *