কারামুক্ত হলেন ইভ্যালির রাসেল

নিউজ ডেস্ক: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ১-এর জেলার মোহাম্মদ তরিকুল ইসলাম।

তিনি জানান, সোমবার (১৮ ডিসেম্বর) বিকালে রাসেল কারাগার থেকে মুক্তি পান।

তিনি আরও জানান, ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল একাধিক মামলায় এ কারাগারে বন্দি ছিলেন। তার সব মামলায় জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছেছে। তা যাচাই-বাছাই শেষে সোমবার বিকালে তাকে কারাগার মুক্তি দেয়া হয়।

ইভ্যালি/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *