কারাম সমতলে বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রাণের উৎসব

নিউজ ডেস্ক: কারাম উৎসব সমতলে বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রাণের উৎসব। এ উৎসব বরেন্দ্র অঞ্চলকে মিলন মেলায় পরিণত করেছে। এমনটাই বলেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

শুক্রবার বিকালে সাপাহার উপজেলার মদনশিং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কারাম উৎসব ও মিলন মেলা ২০২২- এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, কারাম উৎসব আয়োজন নিছক বিনোদনের জন্য করা হয় না। ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের ভাষা ও সংস্কৃতি রক্ষার বিশেষ উদ্যোগ বলেও উল্লেখ করেন তিনি। আগে ছোট আকারে কারাম উৎসব আয়োজন হলেও এখন ব্যাপক পরিসরে আয়োজন হচ্ছে। আট দশ বছর আগেও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অবস্থা এমন ছিলো না। প্রধানমন্ত্রী তাদের অবস্থার উন্নয়ন করেছেন।

তিনি বলেন, বর্তমান সরকার দেশের সব নাগরিকের সুষম উন্নয়নে বিশ্বাসী। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিও সরকারের সুদৃষ্টি রয়েছে। তাদের উন্নয়নে নানা কর্মসূচি নেয়া হয়েছে। তাদের মধ্যে উন্নয়নের ছোঁয়া লেগেছে। কাউকে পিছিয়ে রেখে নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান সবাই যেন উন্নত সমৃদ্ধ বাংলাদেশ পায়।

বর্ণাঢ্য আয়োজনে ঢাক মাদলের তালে নাচ-গান আর পূজা অর্চণার মধ্য দিয়ে সাঁওতাল, ওঁরাও, মুন্ডা, পাহান, মালো, মাতোসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠির বিভিন্ন জাতিসত্ত্বার প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব এই কারাম উৎসব। এতে বিভিন্ন উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৮২টি সাংস্কৃতিক দল তাদের নিজস্ব সংস্কৃতির গানের সাথে নৃত্য পরিবেশন করেন।

মালয়েশিয়া/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *