৩ সেপ্টেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): আগামীকাল ঢাকা আসছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ভিসা জটিলতার কারণে বাংলাদেশে তিন দিন পর আসতে হলো আফগান দলটির।
মঙ্গলবার ঢাকায় আসার কথা ছিলো আফগানিস্তান যুব দলটির। তালেবানরা আফগান দখলের পর থেকে কাবুলের বিমান যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। ফলে বাংলাদেশ সফরে আসার জন্য পাকিস্তানের ভিসার জন্য তাদের অপেক্ষা করতে হয়।
এবারের সফরে পাঁচটি একদিনের এবং একটি চার দিনের ম্যাচ খেলবে আফগানিস্তান ও বাংলাদেশের যুবারা। সব ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেটে।
আরও পড়ুন: আফগানিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান ফাজলি
ঢাকায় পৌঁছে তারা সিলেট যাবে। সেখানে তিন দিন রুম কোয়ারেন্টাইনে থাকবে আফগানিস্তান। ১০ সেপ্টেম্বর প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। পরের চারটি ওয়ানডে হবে ১২, ১৪, ১৭ ও ১৯ সেপ্টেম্বর।
সফরের একমাত্র চারদিনের ম্যাচটি শুরু হবে ২২ সেপ্টেম্বর। ম্যাচটি শেষে ২৭ সেপ্টেম্বর দেশের উদ্দেশে ঢাকা ছাড়বে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট টিম।
ক্রিকেট/এএমএম/কিউটি
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply