কুসিক নির্বাচনে ৯ নির্দেশনা

১৪ মে ২০২২ (নিউজ ডেস্ক): কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের জন্য ৯টি নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

শনিবার বিকেলে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শাহেদুন্নবী চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়।

নির্দেশনায় বলা হয়, মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় কোনও প্রকার মিছিল বা শোডাউন করা যাবে না। এসময় প্রার্থী পাঁচ জনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন না।

প্রচারণা সম্পর্কে বলা হয়, প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। প্রতীক বরাদ্দের পর পথসভা ও ঘরোয়া সভা করা যাবে। জনসভা বা শোভাযাত্রা করা যাবে না। প্রকাশিত পোস্টার সাদা-কালো রঙের হতে হবে এবং এর আয়তন নির্ধারিত মাপের বেশি করা যাবে না।

নির্দেশনায় আরও বলা হয়, প্রচারণায় কোনও প্রতিদ্বন্দ্বী প্রার্থী পোস্টার বা লিফলেটে নিজের ছবি ও প্রতীক ছাড়া অন্য কারও নাম, ছবি বা প্রতীক ছাপাতে পারবেন না। তবে রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী দলীয় প্রধানের ছবি ছাপাতে পারবেন।

মেয়র পদের প্রার্থীরা প্রত্যেক থানা এলাকায় সর্বোচ্চ দুইটির বেশি নির্বাচনী ক্যাম্প বা অফিস স্থাপন করতে পারবেন না। গেট বা তোরণ, আলোকসজ্জা করা যাবে না। এছাড়াও সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা-২০১৬ এর অন্যান্য বিধি-বিধান অনুসরণ করার কথা বলা হয়েছে।

নির্বাচন/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *