খুলনায় কঠোর লকডাউন ঘোষণা

১৯ জুন ২০২১ (নিউজ ডেস্ক): খুলনায় এক সপ্তাহের জন্য কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে প্রশাসন। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় মূলত এ প্রস্তাব দেয় জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি।

শনিবার সকাল সাড়ে ১১টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভায় এ ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় আরও জানানো হয়, লকডাউন চলাকালে জেলাতে কোনও গণপরিবহন চলাচল করবে না, এবং প্রবেশ করবে না। এছাড়ও কাঁচাবাজারগুলোতে মনিটরিং ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে ছিলেন, পুলিশ সুপার পুলিশ কমিনার ও স্বাস্থ্য বিভাগের সব প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এসময় মন্ত্রিপরিষদ সচিব কামাল হোসেন এবং খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন অনলাইনে যুক্ত ছিলেন।

সিভিল সার্জন অফিস সূত্রে সভায় জানানো হয়, খুলনা মহানগরীর ৮টি থানার মধ্যে সদর থানা সোনাডাঙ্গা, দৌলতপুর থানা, খানজাহান আলী থানা, আরংঘাটা থানা, এলাকায় সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত। এছাড়া জেলায় সংক্রমণের হার ৩৪ শতাংশ থেকে ৩৮ দশমিক ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে গত ৪ জুন থেকে ১০ জুন পর্যন্ত ৬৪৬ জন এবং ১১ জুন থেকে ১৭ জুন পর্যন্ত ১০৫৪ জন করোনা শনাক্ত হয়েছে। এ ক্ষেত্রে শনাক্তের হার দ্বিগুন বেড়েছে।

লকডাউন/এসকেএম