২৯ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক, পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় গাছের নিছে চাপা পড়ে পাঁচ বছরের এক শিশু মারা গেছে।
মঙ্গলবার সকাল নয়টার দিকে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের মিরপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।
নিহত শিশুটির নাম মোহাম্মদ তাহমিদ। সে মিরপুর গ্রামের মালয়েশিয়াপ্রবাসী শাহজালাল ফকিরের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আবদুর রহমান বলেন, আজ সকালে তাহমিদের চাচা জসিম ফকির শ্রমিকদের নিয়ে বাড়ির উঠানে গাছ কাটছিলেন। গাছের গোড়া আংশিক কাটার পর গাছটির ওপরের দিকে দড়ি বেঁধে মাটিতে ফেলার সময় তাহমিদ ঘর থেকে নেমে উঠানে আসে। এ সময় তাহমিদ ওই গাছের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আবুল খায়ের বলেন, গাছচাপা পড়ে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
শোক/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply