নিউজ ডেস্ক: গুলিস্তানের ভবনে বিস্ফোরণে নিহত মানুষের সংখ্যা বেড়ে ১৫ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। নিহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের পাশে সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তথ্যমতে, ভবনের নিচতলায় স্যানিটারির দোকান ছিল। নিচতলায় বিস্ফোরণ ঘটে ওপরের কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে এখনও উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন থেকে আহত ৭০ জনকে উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
বিস্ফোরণে নিহত ১৫ জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। মরদেহগুলো হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে।
নিহত ব্যক্তিদের মধ্যে অন্তত দুজন নারী। তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
বিস্ফোরণ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply