নিউজ ডেস্ক: রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় চার সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে এ ঘটনায় তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে।
বুধবার ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স উপপরিচালক (জনসংযোগ) শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাকি তিন সদস্যের নাম পরে জানানো হবে। কমিটিকে আগামী পাঁচ দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য বলা হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টা ৫০ মিনিটে সিদ্দিকবাজারের নর্থসাউথ সড়কের সাততলা ভবনে বিস্ফোরণ থেকে।
বিস্ফোরণের ঘটনায় সব শেষ তথ্য অনুযায়ী ১৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন ছাড়া বাকি সবাই ঘটনাস্থলেই মারা গেছেন। তাদের বেশিরভাগকেই বিস্ফোরণে বিধ্বস্ত ভবন থেকে মৃত বের করে আনা হয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরও অন্তত ৭০ জন।
বিস্ফোরণ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply