গ্রিসে অভিবাসীবাহী নৌকাডুবি

২৫ ডিসেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): গ্রিসের দক্ষিণাঞ্চলে আজিয়ান সাগরে শরণার্থী বহনকারী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে।

শুক্রবার ভোরে প্রত্যন্ত দ্বীপ অ্যান্টিকিথেরার উত্তরে এজিয়ান সাগরে একটি পাথরের সাথে ধাক্কা লেগে ওই দুর্ঘটনা ঘটে। খবর: আরব নিউজ।

গ্রিস কোস্টগার্ডের এক কর্মকর্তা জানান, এ পর্যন্ত ১৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। দুর্ঘটনার আগে নৌকাটিতে কতজন অভিবাসী ছিল তা এখনও স্পষ্ট নয় বলেও জানান তিনি।

স্থানীয় এক গণমাধ্যমের খবরে বলা হয়, নৌকাটিতে অন্তত ৮০ জন যাত্রী ছিলেন।

এর আগে মঙ্গলবার রাতে দেশটির ফোলেগ্যান্ড্রেস দ্বীপে ৫০ জন যাত্রী নিয়ে আরেকটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। ওই দুর্ঘটনায় অন্তত ৩ জন নিহত হয়। নিখোঁজ হন ২৫জন।

নৌকাডুবি/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *