চা বিরতিতে বাংলাদেশ

০৩ ফেব্রুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে বড় জুটি গড়তে ব্যর্থ হয়েছে টাইগাররা। ১৪০ রানে ৪ উইকেট হারিয়ে চা বিরতিতে গিয়েছে বাংলাদেশ।

বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম সেশনেই হোচট খেয়েছে স্বাগতিকরা।

ক্রিজে আছেন সাকিব ও মুশফিক। অভিজ্ঞ ও সাবেক এই দুই ক্যাপ্টেন দলকে বড়ো পুঁজি এনে দেয়ার চেষ্টা করছেন।

উদ্বোধনী ব্যাটসম্যান সাদমান ইসলাম ১৫৪ বলের মোকাবেলায় ৫৯ রান করে এলবিডব্লিউ’র ফাঁদে পরেন। ছয়টি চারে সাজানো তার ইনিংস গুটিয়ে যায় ওরিক্যানের বলে।

উদ্বোধনী জুটির আরেক ব্যাটসম্যান তামিম ইকবালের শুরুটাও হয়েছে ব্যর্থতা দিয়ে। দুই বাউন্ডারিতে তার সংগ্রহ ৯ রান। বল মোকাবেল করেছেন ১৫টি। কেমার রোচের বল তামিমের উইকেট এলোমেলো করে দেয়।

ওয়ান ডাউনে নামা নাজমুল হোসেন শান্ত পরেন রান আউটের খাড়ায়। বিদায়ের আগে তার সংগ্রহ ২৫ রান। ৫৮ বলের ইনিংসটিতে ছিল তিনটি বাউন্ডারি।

অধিনায়ক মোমিনুল তার ধৈর্য্যশীল ইনিংসটিকে বেশি দূর টানতে পারেননি। ৯৭ বল মোকাবেলায় সংগ্রহ ২৬ রান। এতে বল বাউন্ডারি পাড় হয়েছে দুইবার।

৩৩ বলে ১৯ রান নিয়ে মিস্টার ডিপেন্ডেবল মুশি আছেন ক্রিজে। তাকে সঙ্গ দিচ্ছেন নাম্বার ওয়ান সাকিব। সাকিবের সংগ্রহ ১৪ বলে ৯ রান।

ক্যারিবীয় বোলার যমেল ওরিক্যান এখন পর্যন্ত সফল বোলার। ১৩ ওভার বল করে মেডেন ওভার নিয়েছেন দুইটি। তার শিকারও দুই উইকেট। রান দিয়েছেন ৩২টি।

চট্টগ্রাম টেস্টে একজন পেসার ও চারজন স্পিনার নিয়ে খেলছেন অধিনায়ক মুমিনুল হক।

চা বিরতিতে/বাংলাদেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *