২৯ মে ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): ভারতের রাজস্থানের ভারতপুর শহরে চিকিৎসক দম্পতিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। খবর: এনডিটিভি।
খবরে জানা যায়, ব্যস্ততম সড়কের ক্রসিংয়ে দুজন মোটরসাইকেল আরোহীর হামলার শিকার হন ওই দম্পতি। মোটরসাইকেল আরোহীরা গাড়ি থামিকে চিকিৎসক দম্পতির গাড়ির দিকে এগিয়ে আসে। সে সময় চিকিৎসক জানালার গ্লাস নামান। তার পর ওই দুই লোক চিকিৎসক দম্পতিকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়।
পুলিশ জানায়, প্রতিশোধপরায়ণ হয়ে এই সহিংসতার ঘটনা ঘটানো হয়েছে। চিকিৎসকের বিরুদ্ধে এক তরুণীর সম্পর্কের অভিযোগ ছিল। যিনি ওই চিকিৎসককে হত্যা করেছে তিনি ওই তরুণীর ভাই। তার বোনকে দুই বছর আগে হত্যা করা হয়েছিল। এ ঘটনায় চিকিৎসকের স্ত্রী ও মাকে অভিযুক্ত করা হয়েছিল।
ভারত/এসকেএম















