জাতীয় পার্টির মহাসচিব বাবলুর জন্মদিন উদযাপন

১৪ মার্চ ২০২১ (নিউজ ডেস্ক): উৎসবমূখর পরিবেশে জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আজমেদ বাবলুর শুভ জন্মদিন উৎযাপিত হয়েছে।

রোববার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান-এর বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা কেক কেটে ফুলেল শুভেচ্ছা জানায় প্রিয় মহাসচিবকে।

বেলা সাড়ে ১২টায় জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য এস.এম. ফয়সল চিশতী, জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক ও জাতীয় পার্টি চেয়ারম্যান-এর উপদেষ্টা শেরিফা কাদের, ডক্টর মেহেবেবুন্নেছা রহমান টুম্পা, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এবং এইচএম শাহরিয়ার আসিফ সহ পার্টির নেতা-কর্মীদের সাথে নিয়ে জন্মদিনের কেক কাটেন জিয়াউদ্দিন আহমেদ বাবলু। এসময় নেতা-কর্মীরা শ্লোগান ও হাততালি দিয়ে আয়োজনকে উৎসবমূখ করে তোলে।

এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেন, জিয়াউদ্দিন আহমেদ একজন পরিশ্রমী নেতা। তিনি দলকে শক্তিশালী করতে অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন।

তিনি বলেন, সাধারণ মানুষের ভালোবাসা প্রাপ্তি হচ্ছে একজন রাজনীতিবিদের প্রকৃত পাওয়া। এসময় তিনি জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

অনুষ্ঠানের শেষে নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত জাতীয় পার্টি মহাসচিব আবেগ আপ্লুত হয়ে ওঠেন। তিনি বলেন, নেতা-কর্মীদের এত ভালোবাসার জবাব দেয়া যায়না। ভালোবাসার ঋণ কখনোই শোধ দেয়া যায়না।

তিনি বলেন, গণমানুষের মুক্তির জন্য রাজপথে জীবন উৎসর্গ করে নেতা-কর্মীদের ভালোবাসর ঋণ শোধ করতে চেষ্টা করবেন। নেতা-কর্মীদের ভালোবাসার জবাব দিতে পার্টিকে শক্তিশালী করে কাঙ্খিত লক্ষ্যে পৌছে দেয়া হবে।

প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, এটিইউ তাজ রহমান, উপদেষ্টা শেরিফা কাদের, এমএম নিয়াজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান, সালমা হোসেন, মৌলভী মোহাম্মদ ইলিয়াস, এইচএম শাহরিয়ার আসিফ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন, সৈয়দ মঞ্জুর হোসেন, সাইফুল ইসলাম, আনোয়ার হোসেন তোতা, সাইফুদ্দিন খালেদ, সেয়দ ইফতেকার আহসান হাসানসহ অন্যান্য অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

জাপা/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *