২৪ অক্টোবর ২০২১ (স্পোর্টস ডেস্ক): বিশ্বকাপে ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
রোববার রাতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
বিশ্বকাপের আসরে আজ উত্তেজনার পারদ চড়েছে এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের ক্রিকেটপ্রেমীদের মাঝে। দুই দলই ইতিমধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিজেদের ঘরে তুলেছে। দুই দেশই এবারের বিশ্বকাপের হটফেভারিট। ম্যাচটিকে ঘিরে পুরও এশিয়াজুড়ে উত্তেজনায় কাঁপছে।
এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ পাঁচ বার মুখোমুখি হয়েছে ভারত এবং পাকিস্তান। সব ম্যাচই পাকিস্তানকে হারিয়েছে ভারত। এবার পাকিস্তান চাইবে ভারতকে হারিয়ে সেই দুর্নাম ঘুচাতে।
টি-টোয়েন্টিু ব্যাংকিয়ে ভারতে অবস্থান দ্বিতীয়। আর পাকিস্তানের অবস্থান তৃতীয়। তবে বর্তমান ব্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ষষ্ট, যেখানে অস্ট্রেলিয়া আরও এক ধাপ পিছিয়ে সপ্তম।
ক্রিকেট/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply