স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। বাদ পড়েছেন সাব্বির, নাসুম ও মুস্তাফিজ। একই সাথে এই ম্যাচ দিয়ে দলে ফিরেছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান।
এ দিন বাংলাদেশের বিপক্ষে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।
এশিয়া কাপের পর এই ম্যাচে ফের টস করতে নেমেছেন সাকিব। মাঝে আরব আমিরাত সিরিজ মিস করেছেন এই অলরাউন্ডার। অনাকাঙ্ক্ষিত কারণে মিস করেছেন ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচও।
হ্যাগলি ওভালে দুই দলই মাঠে নেমেছে নিজেদের দ্বিতীয় ম্যাচে। নিজেদের প্রথম ম্যাচে দুই দলই হেরেছে পাকিস্তানের কাছে। ফলে সিরিজে প্রথম জয়ের লক্ষ্য দুই দলেরই সম্মুখে।
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলি রাব্বি, লিটন দাস, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), ফিন অ্যালেন, কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, মাইকেল ব্রেসওয়েল, ইশ সোধি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, ব্লেয়ার টিকনার।
ক্রিকেট/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply