টানা তৃতীয় দিন একশ’র নিচে মৃত্যু

৩০ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): দেশে টানা তৃতীয় দিনের মত করোনা ভাইরাসে মৃতের সংখ্যা একশ’র নিচে থাকলো। গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৯৪ জন। গতকাল মারা গিয়েছিলেন ৮৯ জন। দেশে এ পর্যন্ত ২৬ হাজার ১০৯ জন মারা গেছেন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয় ৩০ হাজার ৮৫৫ জনের। পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৩ হাজার ৭২৪ জন। শনাক্তের হার ১২ দশমিক ৭ শতাংশ।

দেশে এ পর্যন্ত ১৪ লাখ ৯৭ হাজার ২৬১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় আইডার তাণ্ডব

গত ২৪ ঘন্টায় বাসা ও হাসপাতাল মিলিয়ে সুস্থ হয়েছেন ৬ হাজার ১৮৬ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লাখ ২১ হাজার ৮৮৩ জন।

করোনা/টিটি/আরএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *