
বিজ্ঞাপন
৫ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): দেশে করোনা ভাইরাসে টানা ৮ দিন মৃতের সংখ্যা একশ’র নিচে রয়েছে। গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৭০ জন। দেশে এ পর্যন্ত ২৬ হাজার ৫৬৩ জন মারা গেছেন।
রবিবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয় ২৫ হাজার ১৬৩ জনের। পরীক্ষায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৪৩০ জন। শনাক্তের হার ৯ দশমিক ৬৬ শতাংশ।
আরও পড়ুন: টিকা প্রদানে অব্যবস্থাপনা ও নিবন্ধনকারীদের সাথে দুর্ব্যবহার
দেশে এ পর্যন্ত ৯০ লাখ ৬৪ হাজার ১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্ত হয়েছেন ১৫ লাখ ১৪ হাজার ৪৫৬ জন।
আরও পড়ুন: বাংলাদেশ-ভারত ফ্লাইট চলাচল শুরু
গত ২৪ ঘন্টায় বাসা ও হাসপাতাল মিলিয়ে সুস্থ হয়েছেন ৫ হাজার ৬০ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লাখ ৫১ হাজার ৬৩ জন।
করোনা/টিটি/আরএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply