৪ মে ২০২২ (স্পোর্টস ডেস্ক): আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। উঠে এসেছে অষ্টম স্থানে ।
বুধবার বার্ষিক হালনাগাদ টি-টোয়েন্টি র্যাংকিং তালিকা প্রকাশ করেছে আইসিসি। তাতেই দেখা গেল বাংলাদেশের উন্নতির রেখাচিত্র।
২০১৯ সালের মে থেকে ২০২১ সালের মে মাসের আগের ৫০ শতাংশ ও পরবর্তী সিরিজের শতভাগ ম্যাচ বিবেচনা করে র্যাংকিং প্রকাশ করা হয়েছে।
এক ধাপ এগিয়ে ২৩৩ রেটিং নিয়ে অষ্টম স্থানে উঠলো বাংলাদেশ। ২৩০ রেটিং নিয়ে নবম স্থানে শ্রীলংকা। দুই ধাপ পিছিয়ে গেছে আফগানিস্তান। ২২৬ রেটিং নিয়ে দশম স্থানে নেমে গেছে আফগানিস্তান।
আরও পড়ুন: ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ সপ্তমে
তালিকার শীর্ষে ভারত। ২৭০ রেটিং তাদের। দ্বিতীয় থেকে চতুর্থস্থানে যথাক্রমে ইংল্যান্ড (২৬৫), পাকিস্তান (২৬১) ও দক্ষিণ আফ্রিকা (২৫৩)। টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আছে পঞ্চমস্থানে। তাদের রেটিং ২৫১।
টি-টোয়েন্টি রেটিং/এএমএম/কিউটি
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply