টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা তামিমের

১৭ জুলাই ২০২২ (স্পোর্টস ডেস্ক): ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ করেই টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন তামিম ইকবাল।

রোববার নিজের ফেসবুক পেজের মাধ্যমে এ ঘোষণা দেন ওয়ানডে অধিনায়ক।

তামিম তার ভেরিফায়েড ফেসবুক পেজে ভোর চারটার দিকে লিখেছেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে।

প্রসঙ্গত, ২০২০ সালের মার্চের পর থেকে টি-টোয়েন্টি খেলছেন না তামিম। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে ডাক পেয়েও নিজেকে সরিয়ে নেন তিনি।

এর পর কুড়ি ওভারের ফরম্যাট থেকে ছয় মাসের বিরতিতে যান। সেই বিরতি শেষ হওয়ার আগেই টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি।

আরও পড়ুন: ৬১ মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে ইরানের নিষেধাজ্ঞা

দেশের হয়ে ৭৮টি-টোয়েন্টিতে ২৪ দশমিক ১ গড় এবং ১১৭ স্ট্রাইকরেটে ১ হাজার ৭৫৮ রান করেছেন তামিম। দেশের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরিয়ানও তিনি। তামিম জাতীয় দলের হয়ে সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে।

তামিম ইকবাল/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *