১৭ জুলাই ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, ইরান): সন্ত্রাসবাদী সংগঠন মুজাহিদিনে খাল্ক (এমকেও)-কে সমর্থন ও মদত দেয়ার অভিযোগে ৬১ মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান।
এর মধ্যে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওসহ দেশটির বর্তমান এবং সাবেক সরকারের কর্মকর্তারা রয়েছেন। খবর: রয়টার্স।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, তালিকাভুক্ত ব্যক্তিরা বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়ে সন্ত্রাসবাদী সংগঠন এমকেওর প্রতি সমর্থন ও মদত দিয়েছেন।
এমকেও গোষ্ঠীকে ইরান সন্ত্রাসবাদী সংগঠন বলে বিবেচনা করা হয়। সংগঠনটি প্রকাশ্যে ইরানের সরকার উৎখাতের আহ্বান জানিয়ে আসছে।
আরও পড়ুন: স্থগিত এসএসসি পরীক্ষা শুরু ১৫ সেপ্টেম্বর
ইসলামিক বিপ্লবের পর এই গোষ্ঠী যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের সমর্থন নিয়ে অন্তত ১৭ হাজার নিরীহ ইরানি নাগরিককে হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে।
ইরান/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply