০৭ জানুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): ঢাকায় এসেছেন বাংলাদেশ জাতীয় দলের নতুন ব্যাটিং কোচ জন লুইস। বৃহস্পতিবার সকাল ১০টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পোঁছন তিনি।
মহামারি করোনার কারণে কোয়ারেন্টাইনের নিয়ম মেনে লুইসকে পেতে কিছুদিন অপেক্ষা করতে হবে টাইগারদের। ঢাকায় এসে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে উঠেছেন এই ইংলিশ কোচ।
উল্লেখ্য, গত বছর আগস্টে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান নিল ম্যাকেঞ্জি। এরপর গত শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছিলেন নিউজিল্যান্ডের ক্রেগ ম্যাকমিলান। বাবা মারা যাওয়ার পর তিনিও টাইগারদের দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেন।
শেষ পর্যন্ত নতুন ব্যাটিং কোচ পেয়েছে বিসিবি। ইংল্যান্ডের জন লুইসকে এই পদে নিয়োগ দিয়েছে তারা। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
২০১৯ সালে শ্রীলঙ্কা জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব নেন লুইস। গত বিশ্বকাপে লঙ্কানদের দায়িত্বে ছিলেন তিনি।
খেলা/এসকেএম
















Leave a Reply