তিশা-ফারুকীর ঘরে আসছে নতুন অতিথি

২৮ ডিসেম্বর ২০২১ (বিনোদন ডেস্ক): নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী এবং জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা দম্পতির ঘরে আসছে নতুন অতিথি। বিয়ের প্রায় সাড়ে ১১ বছর পর নতুন অতিথি আগমনের সুখবর দিলেন এ তারকা জুটি।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্বামী মোস্তফা সরয়ার ফারুকীর সাথে ছবি পোস্ট করে তিশা এ সুখবর দেন।

তিনি লেখেন, আলহামদুলিল্লাহ। নতুন বছর, নতুন পরিচয়ের অপেক্ষা। বেশ কিছুদিন ধরে আপনারা জানতে চাচ্ছেন- আমাকে কোথাও দেখা যাচ্ছে না কেন? আমি কেন সবকিছুতে অনুপস্থিত?

এই ছবিটাতেই নিশ্চয়ই সবকিছুর উত্তর পাচ্ছেন। আমি অনুপস্থিত কারণ আমার জীবনে একটা সুখবর আসন্ন। আমি এবং ফারুকী আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি। আপনারা দোয়া করবেন যাতে আমাদের সন্তান মায়ের গর্ভের নিরাপদ আশ্রয় থেকে সুস্থভাবে এই পৃথিবীর আলো বাতাসে আসে।

দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর ২০১০ সালের ১৬ জুলাই বিয়ের বন্ধনে আবদ্ধ হয় এই তারকা জুটি।

তিশা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *