২১ আগস্ট ২০২২ (স্পোর্টস ডেস্ক): বাংলাদেশ টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব নিতে ঢাকায় এসেছেন শ্রীধরন শ্রীরাম।
রোববার দুপুর ১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পোঁছান তিনি। সেখান থেকে সরাসরি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গেছেন শ্রীরাম। সেখানে বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচকদের সাথে কথাও বলেছেন তিনি।
টানা ৬ বছর অস্ট্রেলিয়া জাতীয় দলের সহকারী কোচের দায়িত্বে ছিলেন শ্রীরাম। এছাড়া আইপিএলে রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর কোচিং দায়িত্বে ছিলেন তিনি।
কোচিং ছাড়াও আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেট খেলারও অভিজ্ঞতা আছে শ্রীরামের। ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত ভারতের জাতীয় দলে খেলেছেন তিনি। এই সময়ে ভারতের জার্সিতে ৮টি ওয়ানডে খেলেছেন শ্রীরাম।
আসন্ন ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়ায়। শর্টার ভার্সনের সাথে সম্পৃক্ততা আর অস্ট্রেলিয়ায় কোচিং করানোর অভিজ্ঞতা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার সাথে চুক্তি বিসিবির।
আসন্ন এশিয়া কাপ থেকেই বাংলাদেশ টি-টোয়েন্টি দলের সাথে কাজ করবেন ৪৬ বছর বয়সী শ্রীধরন শ্রীরাম।
ক্রিকেট/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply