২৯ ডিসেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে ব্রুকলিনে কর্মরত অবস্থায় দেয়াল ধসে বাংলাদেশি এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
সোমবার দুপুরে এ দুর্ঘটনা মারা যাওয়া শ্রমিকের নাম জসীম মিয়া। তিনি নোয়াখালীর সোনাইমুড়ি থেকে কয়েক বছর আগে যুক্তরাষ্ট্রে এসেছিলেন।
আহত শ্রমিক আশরাফুল হাসানকে ব্রুকলিনের লুথারেন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা ও দমকল বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন।
ব্রুকলিনের সানসেট পার্ক এলাকায় ফোর্থ অ্যান্ড ফিফথ অ্যাভিনিউয়ের মধ্যে ৪২ স্ট্রিটে দুইতলা ভবনের পেছনের সীমানাদেয়াল পুনর্নির্মাণের কাজ চলছিল। এ সময় ওই এলাকার কাছের নয় ফুট উঁচু দেয়াল ভেঙে শ্রমিকদের ওপর পড়ে। ঘটনাস্থলেই মারা যান জসীম মিয়া। নিহত জসীম প্রায় ১১ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তার বৈধ কোনো কাগজপত্র ছিল না।
জসীমের আহত এক সহকর্মী বলেন, আমি যখন রাস্তা পার হচ্ছিলাম, ঠিক তখনই দেয়াল ভেঙে পড়ে। ওই জায়গায় আমিও থাকতে পারতাম। চোখের সামনে সহকর্মীর এমন করুণ মৃত্যুর দৃশ্য মেনে নিতে পারছি না।
অ্যাটর্নিরা বলেছেন, ঢাকাস্থ মার্কিন দূতাবাস ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মৃত শ্রমিকের স্বজনেরা ইচ্ছা করলে বাংলাদেশ থেকেও আইনজীবী নিয়োগ করতে পারেন।
যুক্তরাষ্ট্র/এসকেএম
















Leave a Reply