নিউজিল্যান্ড সফরের জন্য বাংলাদেশের দল ঘোষণা

৪ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে ১৮ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জানুয়ারি মাসের শুরুতেই নিউজিল্যান্ড সফরে দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ৫ জানুয়ারি বাই ওভালে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ১৩ জানুয়ারি ক্রাইস্টচার্সের হেগলি ওভালে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি।

বাংলাদেশ দল: মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), সাদমান ইসলাম অনিক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয় ও মোহাম্মদ নাঈম শেখ।

ক্রিকেট/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *