৩১ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক, জামালপুর): জামালপুরের সরিষাবাড়ীর ঝিনাই নদী থেকে নিখোঁজ বাবা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার কৃষ্টপুর ব্রিজের কাছে ঝিনাই নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।
নিহতরা হলেন- সৌদি প্রবাসী ৩৫ বছর বয়সী আব্দুল আজিজ। তিনি সরিষাবাড়ীর কামরাবাদ ইউনিয়নের বয়সি গ্রামের জালেক মণ্ডলের ছেলে। অপরজন আজিজের মেয়ে ৫ বছর বয়সী জান্নাত।
এ ঘটনায় আজিজের স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে সরিষাবাড়ী থানায় জিডি করেছেন।
সরিষাবাড়ী থানার ওসি মীর রকিবুল হক জানান, এক মাস আগে দেশে ফেরেন সৌদি প্রবাসী আজিজ। তার ফের সৌদিতে যাওয়ার কথা ছিল আগামী শুক্রবার।
আজিজের সাথে তার ভাই মোহাম্মদ আজাহারের জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় আজিজের পরিবারের ওপর হামলা করা হয়। এর পর থেকে মেয়েসহ নিখোঁজ ছিলেন আজিজ।
ঘটনার পর থেকে আজাহার পলাতক থাকলেও জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীসহ চারজনকে আটক করা হয়েছে।
নিহত বাবা ও মেয়ের লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জামালপুর/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply